এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৯-২০ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি, ২১ থেকে ২৪ ডিসেম্বর শীতকালীন ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি পালন করা হবে। এরপর ২৬-২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুল সূত্রে জানা যায়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পাশাপাশি পরিবহন সেবাও বন্ধ থাকবে। তবে, আগামী দুদিন (শুক্রবার ও শনিবার) শিক্ষার্থীদের জন্য ১টি বাস রুটিন অনুযায়ী শহরমুখী চলাচল করবে।
এ বিষয়ে রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা নয় দিনের শীতকালীন ও বড়দিনের ছুটিতে যাচ্ছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।”
সেপ্টেম্বর ৯, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।