এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দু‘আ ও প্রার্থনার আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আয়োজিত “বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক কর্মসূচির ধারাবাহিকতায় সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাবুরচর রহমানিয়া মাদরাসার মুহতামিম ও বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ, ভাষাণচর ইমামউদ্দিন খান মাদরাসার সুপার কারী আক্কাছ আলী এবং সতেররশি আয়েশা সিদ্দিকা শিশু একাডেমি মাদরাসার মুহতামিম মুফতী ইমদাদুল্লাহ নায়ীম।
আলোচনায় বক্তারা ইসলামের দৃষ্টিতে বিজয়ের প্রকৃত তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং তা সংরক্ষণে সকলের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সকল মডেল কেয়ারটেকার, বিভিন্ন রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার, উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।