এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।
ঘোষিত ১২৫টি আসনের মধ্যে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে দিনাজপুর-৩ আসনটি। এই আসনে এনসিপির পক্ষ থেকে দলের জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, দিনাজপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মইনুল আলম। ফলে আসনটিতে বড় তিন দলের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেল।
তবে এই ঘোষণার মাধ্যমে দলটির পূর্বের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা গেল। এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, খালেদা জিয়ার আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী দেবে না। আজকের সংবাদ সম্মেলনে আ হ ম শামসুল মুকতাদির-এর নাম ঘোষণার মধ্য দিয়ে এনসিপি তাদের সেই অবস্থান থেকে সরে এলো।
সদস্য সচিব আখতার হোসেন জানান, অবশিষ্ট আসনগুলোতে দ্রুতই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আগস্ট ১৩, ২০২৫
জুলাই ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।