এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারীদের রাজনৈতিক ও ধর্মীয় চেতনায় আরও সুসংহত করতে আনুষ্ঠানিকভাবে নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দল ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ (বিকেএম)। এই বিভাগের মাধ্যমে দেশব্যাপী নারী সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক এই ঘোষণা দেন। তিনি নারীদের এই নতুন বিভাগে যুক্ত হয়ে ইসলামের আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, ইসলামের মূল লক্ষ্য তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে— ‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয় ঘটিয়ে একটি আদর্শ ইসলামী সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সংগঠনটি মূলত চারটি সুনির্দিষ্ট ধাপের মাধ্যমে ইসলামকে বিজয়ী করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এগুলো হলো:
১. ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম পালন।
২. সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা।
৩. আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা।
৪. রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত ব্যবস্থা কায়েম করা।
মাওলানা মামুনুল হক বলেন, "নারীদের অধিকার, দায়িত্ব এবং দ্বীনি সচেতনতাকে আরও মজবুত ও সংগঠিত করার উদ্দেশ্যেই বিকেএম-এর নারী ও ছাত্রী বিভাগের এই যাত্রা শুরু হয়েছে।"
আগ্রহী নারীদের সদস্যপদ নিশ্চিত করার জন্য একটি অনলাইন ফরম প্রকাশ করা হয়েছে। এই ফরম পূরণের মাধ্যমেই যে কেউ সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন।
ডিসেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।