এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাত ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মো. বদিউজ্জামান বাবলু, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, মো. নুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
দোয়া মাহফিলে মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা—সবখানেই তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।”
তিনি আরও বলেন, “আমরা সবাই দোয়া করি—আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি ফিরিয়ে দেন।”
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মে ৩, ২০২৫
নভেম্বর ২৯, ২০২৫
জানু ৩০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।