এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল তিনটায় শ্রীপুর বাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী হোসেন সভার সভাপতিত্ব করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন ভুইঁয়া, সদস্য মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ সরকার মিয়া (মেম্বার), সদস্য মোঃ আলী হোসেন এবং ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশা।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দরুদ শরিফ পাঠসহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। তারা সারাদেশের মানুষকে দোয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতার জন্যও দোয়া করার অনুরোধ জানান।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, জনগণ এখনো তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রাখে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।