এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রূপালী ব্যাংক পিএলসি-এর কর্পোরেট গ্যারান্টির আওতায় হোলসেল সাধারণ গৃহনির্মাণ (আবাসিক) ঋণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর) সকাল বেলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে গৃহনির্মাণ ঋণের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “রূপালী ব্যাংকের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। নিজস্ব আবাসন গড়ে তোলার স্বপ্ন পূরণে এই ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল করার লক্ষ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও যোগ করেন, “বেরোবি প্রশাসন সবসময় কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রূপালী ব্যাংকের এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয় ও ব্যাংক উভয়ের জন্যই একটি সফল উদাহরণ হবে।”
উল্লেখ্য, রূপালী ব্যাংকের উদ্যোগে প্রথম ধাপে ১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মাঝে গৃহনির্মাণ ঋণ বিতরণ করা হয়। ধাপে ধাপে আরও অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মে ১৯, ২০২৪
নভেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।