এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের মামলার ফরম, ফরম্যাট ও রেজিস্ট্রার বিতরণ করা হয়।
এ সময় গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রাণীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “গ্রাম আদালত সরকারের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। ছোটখাটো বিরোধ ও পারিবারিক কোন্দল এসব আদালতের মাধ্যমে সমাধান করা গেলে সাধারণ মানুষকে আর আদালতে গিয়ে হয়রানির শিকার হতে হয় না। তাই প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সুফল পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আগামী দিনে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
ফেব্রু ২৪, ২০২৫
নভেম্বর ১৪, ২০২৪
মার্চ ৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।