এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ইসকনের বিভিন্ন নেতাকর্মী জড়িত থেকে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, ধর্ষণসহ নৈতিকতা-বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এডভোকেট আলিফ হত্যা, বুয়েটের ছাত্র শান্ত রায়ের ধর্ষণ, কাপাসিয়া উপজেলার তারগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণসহ সাম্প্রতিক নানা ঘটনায় ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ এনে সংগঠনটির সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তোলেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশে সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে বক্তব্য দেন মুফতী মাহদী হাসান, মুফতী নুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ও জাহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম, বিএনপির আব্দুর রাজ্জাক খানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরপুর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।