এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১১টি পদে মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার ছিলেন ৫৫৪ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫২০ জন। অপদত্ত ও বাতিল ভোট ছিল ২৯টি।
সভাপতি পদে মো. আরিফুজ্জামান লেবু (চেয়ার প্রতীক) ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়লূন হক (আনারস প্রতীক) পেয়েছেন ১৫৮ ভোট।
সহ-সভাপতি পদে মো. মহসিন প্রামাণিক (ঘড়ি প্রতীক) ২৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সম্রাট হোসেন (কুলা প্রতীক) পেয়েছেন ২৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন (মোরগ প্রতীক) ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাকিল খান (মাছ প্রতীক) পান ১৫৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল মণ্ডল (আম প্রতীক) ২৪৭ ভোটে নির্বাচিত হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওয়াজেদ আলী প্রাং লিটন (গরুর গাড়ি প্রতীক) পান ২৪৪ ভোট। এ ছাড়া বাকি ৭টি পদে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটাররা জানান, অন্যান্য বছরের মতো এবারও নির্বাচন ছিল অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।
সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভবানীপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক এস.এম. মামুনুর রশীদ বলেন, “প্রশাসনের সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুর রহমান। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।