এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় নানা অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স।
অভিযান চলাকালে চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, এবং সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এ ছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার–এর মালিকদের মোট ১১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী ডায়াগনস্টিক, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার ও সিটি ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ অভিযান টের পেয়ে পালিয়ে গেলে আদালত এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, “ডায়াগনস্টিক সমিতিকে আগেই অবহিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে কিছু প্রতিষ্ঠান বন্ধ করে গা-ঢাকা দেয়, যেগুলো সিলগালা করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
সেপ্টেম্বর ১১, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ঢাকা | ২০ জুন, ২০২৬
নওগাঁ | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।