স্বৈরশাসকের শত নির্যাতনের মধ্যেও বিএনপি রাজপথে রয়েছে--সাবেক সাংসদ জেরী

অনুপম মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি
১৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৪ পিএম
শেয়ার করুন:
স্বৈরশাসকের শত নির্যাতনের মধ্যেও বিএনপি রাজপথে রয়েছে--সাবেক সাংসদ জেরী

সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে মামলা-হামলা, গুম, জেল, জুলুম, হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতনে শিকার হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপি ও সমমনা দল তাদের বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সব সময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। জনগণের আস্থা আছে বলেই ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শত নির্যাতন সহ্য করে আজও রাজপথে জনগণের পাশে আছে বিএনপির। মহান বিজয় দিবস ও শহীদের স্বরনের বান্দরবানে থানচি উপজেলা সদরের গনসমাবেশের  সাবেক এমপি ও বিএনপি জাতীয় কমিটি সদস্য সাচিংপ্রু জেরী উপরোক্ত কথা বলেন।

সোমবার ১৬ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মহান বিজয় দিবসের শহীদের স্বরণে স্থানীয় শহীদ মিনারের পুস্পস্তাবক অর্পণ করেন।  পরে থানচি বাজার প্রাঙ্গনের বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষণা বাস্তবায়নের সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি খামলাই ম্রো

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান মিটন, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম, অমিত ভূষণ তংচংগ্যা,  ওমর ফারুক জিহাদ,  হাকুরাম ত্রিপুরা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 শেখ হাসিনা সরকার দেশকে অস্থিতিশীল অবস্থায় ফেলে রেখে গেছে। ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আওয়ামী সরকারকে তার দায় নিতে হবে বলেও উল্লেখ করে। এছাড়াও এই গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবি করতে ও দেখা যায়। ফ্যাসিস্ট সরকার যেন কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।