এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রান্তিক জনগোষ্ঠীর হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পেশা—কামার, কুমার, বাঁশ ও বেতশিল্প, তাঁতশিল্প, সেলুনসহ ১০টি পেশাকে পুনর্জীবিত করার লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ। আলোচনায় অংশ নেন সহকারী প্রকল্প পরিচালক মো. তানজিল আহম্মেদ চৌধুরী, বান্দরবান সদর সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, লামা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন প্রমুখ।
সেমিনারে থানচির বিভিন্ন ইউনিয়নের ৩০ জন পুরোনো পেশার সঙ্গে জড়িত পেশাজীবী—কামার, কুমার, সেলুনকর্মী ও বাঁশ-বেতশিল্পীরা অংশগ্রহণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী পেশাগুলোকে আধুনিক রূপে রূপান্তর, সময়োপযোগী প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ ও জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।