এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সদর প্রাণকেন্দ্র থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গিনা যেন বড় কোনো জলাশয়ের মতো। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও খেলার মাঠ হাঁটু পানির নিচে ডুবে যায়। ফলে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ভোগের শিকার হন।
বিদ্যালয়টি ১৯৫৭ সালে প্রায় ৪৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হলেও এর অবস্থান খুবই নিচু হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। গত কয়েক দিনের ভারি বর্ষণের ফলে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা দেখা দেয় এবং এর কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী পাঠদান করেন। শিক্ষার্থীরা সীমিত শ্রেণীকক্ষে পড়াশোনা করেন এবং মাঠেই খেলাধুলা ও শরীরচর্চা করেন। এছাড়া মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোও এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ জানান, সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যায়, যা শিক্ষা কার্যক্রম চালাতে বড় অসুবিধা সৃষ্টি করে। তিনি দ্রুত মাটি ভরাট এবং বহুতল ভবন নির্মাণের দাবি জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত তিন দিনের ভারি বর্ষণের ফলে বিদ্যালয়ের অঙ্গিনায় পানি জমে শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়েছেন। তিনি জানান, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে, বরাদ্দ পেলে দ্রুত মাঠ সংস্কার করা হবে।
এই সমস্যার দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কা প্রবল এবং তাদের সুস্থ ও স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হতে পারে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
জুলাই ২৯, ২০২৫
জানু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।