এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বিরোধপূর্ণ জমিতে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মেছের আলীর ছেলে আবুল শেখ ও বাবুল শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব আটপাড়া এলাকার প্রবাসী শামীম হোসেনের স্ত্রী পরিবানু এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, এলাকার আবুল শেখ ও বাবুল শেখ তাদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করছেন। পরিবানু জানান, তার স্বামী আটপাড়া মৌজার আরএস ৩৮ নং খতিয়ানের ১০৫৪ দাগের জমি থেকে সোয়া ১০ শতাংশ ক্রয়সূত্রে মালিক হন। কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে সেই জমি জবরদখলের চেষ্টা করে আসছিল।
এর প্রতিকার চেয়ে পরিবানু মুন্সীগঞ্জ বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা (পিটিশন মামলা নং-৩৩৫/২৫) দায়ের করলে আদালত জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সেই মোতাবেক গত ২ জুন শ্রীনগর থানা পুলিশ উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করে। কিন্তু শনিবার সকালে বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে জমিতে ঘর নির্মাণ শুরু করে। পরিবানু ও তার পরিবারের সদস্যরা এতে বাধা দিতে গেলে তাদের খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আবুল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই সম্পত্তি আমি ক্রয়সূত্রে মালিক এবং ভোগ দখলে আছি। আমি আমার বসবাসের জায়গায় একটি রান্নাঘর তুলছি।"
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর জানান, "জমিটি একই দাগের এজমালী সম্পত্তি এবং এখনও সীমানা নির্ধারণ করা হয়নি। আবুল শেখ তার বসত করা জায়গাতেই ঘর তুলছেন।"
ঘটনার বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, "আদালতের নির্দেশে আমি উভয় পক্ষকে লিখিত নোটিশ দিয়েছি। কাজ না করার জন্য মৌখিকভাবেও বলা হয়েছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
জানু ৩১, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।