শ্রীনগরে মাসব্যাপী কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
২৭ জুন, ২০২৫ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে মাসব্যাপী কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অরুণ শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান ও সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আঃ রহিম, সদস্য আফজাল হোসেন, শ্রীনগর ইউনিয়নের তুহিন শেখ, পাটাভোগের মাজাহারুল, শ্যামসিদ্ধির আঃ হান্নান, আওলাদ হোসেন, হারুন তালুকদার, কুকুটিয়ার বারেক শেখ, নুরুল ইসলাম, হাসাড়ার সাইজুদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বাঘড়ার মনোয়ার হোসেন মন্টু ও আফজাল শেখ, ভাগ্যকুলের কায়েস মোড়ল ও ইকবাল হোসেন, তন্তরের রবিউল হোসেন ও সোহেল রানা, আটপাড়ার সুজন ও অলিল শেখ এবং বীরতারার মিনার শেখসহ কৃষকদলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ সময় মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।