এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে আরাম পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের ভয়াবহ
সংঘর্ষে রোমান(১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং এতে মোটর সাইকেল চাকলসহ আরো ২ জন গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও পাকা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিএনজি ও পিক-আপ যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মোটর সাইকেল আরোহী রোমানকে মৃত ঘোষনা করেন এবং আহত দুজনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নিহত রোমান উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার তোতা মিয়ার ছেলে।
আহত দুজন হলো, জুবায়ের(১৮), পিতা- জাকির, হাবিব(১৮) পিতা- রাশেদ তারা উভয়েই উপজেলার মধ্য বাঘড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দোহার গামী আরাম পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে শ্রীনগর গামী মোটর সাইকেলকে স্ব-জোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রোমান মাথায় গুরুত আঘাত পেয়ে মুত্যু করে এবং এতে মোটর সাইকেল চালকসহ আরো দুইজন গুরুতর আহত আহত হয়।
শ্রীনগর থানার এসআই রিপন মিয়া বলেন, এ দুর্ঘটনায় রোমান নামে একজন নিহত হয়েছে ও অপর দুইজনকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
ঢাকা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।