এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মোট ৮৫টি পূজামণ্ডপ ঘুরে দেখেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্গোৎসব চলাকালে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি। এজন্য প্রতিটি পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পাশাপাশি এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের জরুরি ফোন নম্বর (০১৯ ০১০২০৯৩৪) দৃশ্যমান স্থানে ব্যানার বা ফেস্টুনে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় দ্রুত সাড়া দেওয়ার সুবিধার্থে পূজামণ্ডপের গেইট বা তোরণ যথাযথ উচ্চতা ও প্রশস্ততা রেখে নির্মাণ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।