এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে ইলেকট্রনিক্স ব্যবসায়ী এনামুল হকের বাসায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে একদল অস্ত্রধারী যুবক দেশীয় অস্ত্র, লোহার রড, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা প্রথমে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একের পর এক কক্ষ তছনছ করে। ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। হামলার সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন। এসময় পরিস্থিতি আঁচ করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ব্যবসায়ী এনামুল হক জানান, “কিছুদিন ধরে একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এই নির্মম হামলা চালিয়েছে তারা। আমার স্ত্রী ও সন্তান এখন চরম আতঙ্কে। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।