এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১টা ৫০ মিনিটে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নাসের আইয়ুবী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, নগরকান্দা উপজেলার নির্বাহী সদস্য হাসমত আলী, সদরপুর শাখার সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, খেলাফত যুব মজলিস পৌর শাখার আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, হাফেজ ক্বারী আব্দুল মতিন, বোয়ালমারী উপজেলা শাখার যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোকাদ্দেস, হাফেজ মাওলানা আব্দুল আল বুখারী, সদস্য সচিব শেখ মোঃ হেলাল, হাফেজ মোহাম্মদ নাসির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মুফতি মিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, “ইসরাইল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির নামে আজ নতুন এক নাটকের জন্ম হচ্ছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা।”
তাঁরা আরও বলেন, “ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় মুসলিম রাষ্ট্রগুলোকে একজোট হয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।