এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় মধ্যরাতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রবাহী আহত হয়েছেন। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌণে ১টার দিকে ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।