এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে প্রকাশ্যে কটুক্তির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে। বুধবার (১৮ জুন) রাতেই স্থানীয় তৌহিদী জনতা কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রাংতা বাজার এলাকায়।
বিক্ষুব্ধ জনতার দাবি, অভিযুক্ত তমাল বৈদ্য সামাজিক ও ধর্মীয় সহনশীলতাকে ভেঙে দিয়ে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত তমাল বৈদ্য রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি অলিউল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আজ বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।