এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব’। শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে ২০২৫ সালে গঠিত এই ক্রীড়া সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি রবিবার (২৯ জুন) ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটি এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ। সহ-সভাপতি পদে রয়েছেন মাহিন তাশদীদ ও ফেরদৌস শাহরিয়ার স্মরণ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুমন হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আদিত্য রায় সবুজ, মোঃ মামুন রেজা ও আলমগীর আদর। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জাকির সরকার জীম, মোঃ শামীম জাহান হিরন, মোঃ তানভীর আহমেদ দিদার এবং মোঃ ইমরান হোসেন।
দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সানজিদ সরকার সারণ। প্রচার সম্পাদক হয়েছেন মোঃ মেরাজ হোসেন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবতাহী সামীন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন সাকিব হোসেন।
সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সাফায়েত হোসেন শুভ, মোঃ রাসেল মিয়া, সজীব দাস ও মোঃ শরিফুল ইসলাম।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্লাবটির মাধ্যমে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল গঠন, খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া, ক্রীড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও ইভেন্ট আয়োজন করার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, এই ক্লাবের আত্মপ্রকাশ ক্রীড়াক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ক্রীড়াবান্ধব পরিচিতি গড়ে উঠবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।