এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস আলী।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। রোগী ও স্বজনদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে আব্বাস আলী বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আজকে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও বাস্তব অবস্থা জানার চেষ্টা করেছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফা রূপরেখার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা একটি উন্নত, মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছি।”
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজের প্রো-ভিপি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন প্রামাণিক, বিএনপি নেতা আতাউর রহমান, বাইজিদ মণ্ডল, ফজলুর রহমান, আনিসুর রহমান, জাসাস নেতা আক্কেল আলী ও আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
পরিদর্শন শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান এবং বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ একটি সুন্দর, মানবিক আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল গড়ে তোলা হবে।”
অক্টোবর ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।