এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে কাপ্তাই উপজেলা কৃষকদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষকদলের উপদেষ্টা মো. ফারুক খান, কাপ্তাই সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সপুর, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক উহ্লা চিং মারমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেসইপ্রু মারমা, মো. আব্দুল মান্নান, সূর্য মারমা ও আবু ইউসুফ মজুমদার।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ সৈনিক ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর অবদান স্মরণ করে নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের অধিকতর সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।