এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভার থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেনের একটি চৌকশ টিম সাভার মডেল থানাধীন আলমনগরস্থ সুগন্ধা হাউজিং-এ আতিকের বাসার ২য় তলা হতে বৃহস্পতিবার রাত ৮ টায় আসামী জুবায়ের হোসেন জুয়েলকে ১০০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মরহুম দেলোয়ার হোসেনের পুত্র।
বর্তমানে আলমনগরস্থ সুগন্ধা হাউজিং-এ ভাড়া বাসায় বসবাস করে।
উক্ত আসামীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হইতে ফেন্সিডিল আমদানী করে ঢাকা সহ আশেপাশের জেলায় বিক্রয় করার মতো অপরাধ করে আসছে। আসামী জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
আগস্ট ২৯, ২০২৫
এপ্রিল ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।