এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে নবীনগর মোড় এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ রুবেল খান (২৬), মোঃ স্বাধীন হাসান (২৫), মোঃ শহিদুল ইসলাম (২৫) এবং মোঃ সৌরভ হোসেন (২০)। তারা যথাক্রমে মানিকগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলছে।
অক্টোবর ১০, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।