এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে
জেলা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ সভা, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ৫ সম্পন্ন হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা পিপিএম (বার),
উপ-অধিনায়ক-৫৮ বিজিবি মেজর মাহমুদুল হাসান ,
কোম্পানী কমান্ডার সিপিসি-২ র্যাব-৬ মেজর নাঈম আহমেদ ,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,
সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজি এফ আইয়ের প্রতিনিধি,
জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি চন্দন দেবনাথ, সকল উপজেলা নির্বাচন অফিসাার ও সকল থানার পুলিশ পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,,সব ধরনের অপচেষ্টা প্রতিরোধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি। এছাড়া সবাই সকলকে অবাদ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিশেষ দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।