এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে শহীদ মাদবর (৩৮) নামে মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মাদবর কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন। ওই দিন সকালে নতুন বাজার এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে মনসুর মিয়ার ছেলে মো. ইলিয়াস, রিপন, নজরুল ও করিমসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।
হাতের কাঠের ডাসা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ইলিয়াসের নেতৃত্বে শহীদ মাদবরকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। আহতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় শহীদ মাদবরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আহত শহীদ মাদবর শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি মো. ইলিয়াসসহ চারজনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করেছেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই গোলাম মোস্তফা জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
জানু ১৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।