এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে মাছ শিকার ও মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম।
এসময় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনবাজার এলাকার ১টি চায়না দোয়াইর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা মুল্যের ৫০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা পর জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারী জাল ব্যবহারে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা নদী-খাল-বিলের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে সরকার এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
এপ্রিল ২৮, ২০২৫
এপ্রিল ১, ২০২৫
ডিসেম্বর ১১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।