এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুধারাম মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সজিব (৩৮) কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৫ জুন) দুপুরে র্যাব-১১ ও রয়াব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারকৃত আসামির তথ্য নিশ্চিত করেন।
মাঠ তদন্তে জানা গেছে, ভিকটিম স্থানীয় এক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার মা অসুস্থ স্বামী দেখতে চট্টগ্রামে গিয়েছিলেন। ওই সময়ে ভিকটিম পূর্ব এওজবালিয়া গ্রামে ভাড়া বাসায় ছিল।
ঘটনার দিন রাতে ভিকটিমের মা বাড়িতে না থাকায় সজিব তার বাসায় ঢুকে দরজার ছিটকিনি ভেঙে প্রবেশ করে। ভিকটিমকে মুখ চেপে ধরে এসিড নিক্ষেপের হুমকি দেয়। পরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিম অজ্ঞান হয়ে যায়।
পরদিন ভিকটিম এক সাক্ষীকে ফোন করে ঘটনার বর্ণনা দিলে দ্রুত ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। পরবর্তীতে বাদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালীর মাধ্যমে মামলা দায়ের করা হয়।
মামলা রুজু হওয়ার পর পলাতক আসামীকে গ্রেফতারের জন্য র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে তাকে নোয়াখালী জেলা আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।