এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দ্বারা লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভালভার এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটনন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ ।
জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার এসআই মো: আজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিউটি অবস্থায় জানতে পারে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার ও গুলি পড়ে আছে।
পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলভারসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত রিভলভারটি পরীক্ষা করে দেখতে পায় এটি এক ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রের মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।
জানু ১৯, ২০২৫
জানু ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।