এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে শনিবার (২৮ জুন) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। নার্স ও নার্সিং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি কলেজ মাঠে ফলজ ও বনজ মিলে মোট ২০০টি গাছের চারা রোপণ করে। পাশাপাশি স্থানীয় নারী ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।
চারা হিসেবে ছিল মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুর, আমলকি, কৃষ্ণচূড়াসহ নানা দেশীয় প্রজাতির গাছ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর। তিনি নিজ হাতে একটি ফলজ গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান, মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মো. আমানুল্লাহ আমান জানান, আগামী দিনগুলোতে বানেশ্বরসহ পুঠিয়ার অন্যান্য এলাকাতেও আরও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
ফেব্রু ১৪, ২০২৫
জানু ২০, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।