এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে "জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে বক্তারা জানান, দেশে প্রচলিত বৈধ নোট বা মুদ্রার আদলে অবিকল নোট তৈরি করে তা বাজারজাত করাকে জাল বা নকল নোট বলে। সাধারণত একশত, পাঁচশত ও এক হাজার টাকার নোট বেশি জাল হয়।
তারা আরও জানান, বৈধ নোট তৈরির কাগজ বিদেশ থেকে আমদানি করা হয়, যা শতভাগ কটন ফাইবার দিয়ে তৈরি। এসব নোট ঘষাঘষিতে শব্দ হয়, ভেতরের নিরাপত্তা সুতা তুলে আনা যায় না এবং কালার পরিবর্তন করে। কিন্তু জাল নোটে এসব বৈশিষ্ট্য থাকে না—সুতা তুলে আনা যায়, রং পরিবর্তন হয় না, ঘষাঘষিতেও আসল নোটের মতো শব্দ পাওয়া যায় না।
সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালামের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান, সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ওয়ার্কশপে জালনোট শনাক্তকরণ ও প্রতিরোধে নানা কৌশল, সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।