এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) সকাল ও বিকেলে পরিচালিত পৃথক অভিযানে মোট ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোসা. খালেদা বেগম (৪০)। তিনি রাজশাহী মহানগরীর হরিষার ডাইং এলাকার মো. জীবন রাইহান সেলিমের স্ত্রী।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে প্রথম অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খালেদা বেগম কৌশলে পালিয়ে যান।
পরে বিকেল ৪টার দিকে আবারও অভিযান চালিয়ে তাকে আটক করে শাহমখদুম থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আগস্ট ২০, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
জুলাই ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।