এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা আইনজীবী সমিতির ভবন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট মহম্মদ আবদুল মান্নান মিঞা। সাধারণ সম্পাদক পদে এডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে এডভোকেট বনানী দাস এবং যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মোঃ আব্দুল হান্নান মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ একরাম আলী শিকদার। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট কাজী রাকিবুল ইসলাম ও এডভোকেট শাহ নেওয়াজ হাসান।
বিকেলে ভাঙ্গা আইনজীবী সমিতির ভবনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ একরাম আলী শিকদার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় আদালতের আইনজীবীবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘব এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।