এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের দুই হাজার ১২টি ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ধারণা করা হচ্ছে এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযানটি চালানো হয়। এসময় ডিভাইসগুলো জব্দ করা হয়।
মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য এক কোটি ৬০ হাজার টাকা। জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসহ যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন এর অভিযান চলমান থাকবে বলে জানায় বিজিবি।
জানু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।