এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এলাকায় তার কোনো অবস্থানই নেই বলে আমি মনে করি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোন অবস্থান নেই বলে মন্তব্য করেছেন এই আসনে বিএনপি জোট প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুর গাছ প্রতিক)।
তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
এছাড়া এই আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার রুমিন ফারহানার (হাঁস প্রতিক) পক্ষ থেকে পেশীশক্তি ও কালো টাকা ছড়াছড়ির যে অভিযোগ তাকে মিথ্যা ও বানোয়াট বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, এ আসনে সকল প্রার্থীরা কোন রকম সমস্যা ছাড়াই যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলছে তাই প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করছে না। তাই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং আমার বিরুদ্ধে পেশীশক্তি ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এলাকায় তার কোনো অবস্থানই নেই বলে আমি মনে করি।
ব্যারিষ্টার রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি যে সকল অভিযোগ করছেন, তা কেবল একজন দলীয় প্রধান করতে পারেন দেশের ৩০০ আসন নিয়ে। অথচ তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ করছেন। অন্য কোন প্রার্থীতো এসব দেখছে না। মূলত যেই ফ্যাসিবাদী শক্তি ও পরাজিত শক্তি চায়না দেশে সুষ্ঠু নির্বাচন হউক তাদের ইন্ধনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
গণসংযোগকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথাও শুনেন। পরে তিনি সমস্যার সমাধানসহ অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২-আসন এলাকাকে উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন। তিনি ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন। এ সময় তার সাথে তার বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।