এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু ।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্ন নির্যাতন নিপিড়নের ঘটনা বর্ণনা করা হয়।
এতে বলা হয় অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধরে রাখতে হবে। এ বিজয় টি নিয়ে যেন কোন অপতৎপরতা করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন, স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের লোকজন দেখেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশে যেন কোনরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখে এজন্যই সবাইকে এখন থেকে কাজ করতে হবে। সবাইকে এই মুহূর্তে শান্ত থাকতে হবে বলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগস্ট ২৯, ২০২৫
মার্চ ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।