এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা ছাত্রদের দ্বারা অনুদানের টাকা তোলার নামে চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের দাবিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর মাদ্রাসার পরিচালক ও সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং মাদ্রাসা ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিলগোবিন্দপুর গ্রামের সাধারণ জনগণের ব্যানারে বিলগোবিন্দপুর বাজারের ব্যবসায়ী সামাদ সর্দার এর সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিলগোবিন্দপুর বাজারের ব্যবসায়ী আতিক শেখ, রাজ্জাক সর্দার, ফিরোজ শেখ, আবু সাঈদ, বিল্লাল শেখ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন- বিলগোবিন্দপুর মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পরিচালক নুরুল ইসলাম এর আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এবং মাদ্রাসার ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবি করায় বিলগোবিন্দপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আতিক শেখকে মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পরিচালক নুরুল ইসলাম তাদের লোকজন নিয়ে এসে গত ৩ এপ্রিল সন্ধ্যার দিকে উপর্যুপরি মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। তারা মাদ্রসার সাধারণ সম্পাদক ও পরিচালকের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানায় এবং মাদ্রাসার ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
অপর দিকে ৩ এপ্রিল সকালে মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নগরকান্দা প্রেসক্লাবে এসে জানায়- মিথ্যা অভিযোগে ব্যবসায়ী আতিক শেখ দুই জন শিক্ষার্থীকে মারধর করে। এ সংক্রান্তে তারা থানায় অভিযোগ দায়ের করেছে।
ফেব্রু ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।