ফরিদপুরে উদিচি শিল্প গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
১০ জানুয়ারি, ২০২৫ ১০:২০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে উদিচি শিল্প গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে উদিচি শিল্পী গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন   অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটায় শহরের জেলা শিল্পকলা একাডেমী হলে বাংলাদেশ উদিচি শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদ এ  উপলক্ষে দিনব্যাপীর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদীচির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আজমির তারেক চৌধুরী, উদিচি শিল্প গোষ্ঠীর সহ-সভাপতি এডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, খেলাঘর আসরের সভাপতি আলতাফ আহমেদ, সুনিয়ম নাট্য চক্র সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আমিনুর রহমান ফরিদ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর উদীচি শিল্পী গোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।