এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট।
আগামী ১ আগস্ট রাজধানীর ‘ইউনাইটেড কনভেনশন সেন্টারে’ ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কনসার্টের মাত্র দুই দিন আগে, বুধবার মধ্যরাতে আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইমস কমিউনিকেশনস’ এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি প্রত্যাহার
আয়োজক কর্তৃপক্ষের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমতি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে বাধ্য হয়েই কনসার্টটি স্থগিত করতে হয়েছে।
বিপুল আর্থিক ক্ষতি ও আয়োজকদের হতাশা
হঠাৎ কনসার্ট বাতিলের এ সিদ্ধান্তে চরম হতাশা প্রকাশ করেছেন আয়োজক প্রীতম দে। গণমাধ্যমকে তিনি জানান, শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
তিনি বলেন, “প্রথমবার অনুমতি পাওয়ার পরও কনসার্টটি স্থগিত হয়েছিল। পরবর্তীতে পুনরায় অনুমতি দেওয়া হলেও শেষ সময়ে এসে তা আবার স্থগিত করা হলো। এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের কারণে হাজারো গানপ্রেমী দর্শক, টিকিটধারী, সহশিল্পী, স্পন্সর এবং অংশীদারদের সামনে আমরা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।”
তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
টিকিটের টাকা ফেরত দেবে আয়োজকরা
আয়োজকদের পক্ষ থেকে টিকিটধারীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের শতভাগ অর্থ ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের সুনির্দিষ্ট প্রক্রিয়া শিগগিরই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসেও সরকারি নির্দেশনার কারণে অনুপম রায়ের নির্ধারিত ঢাকা কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষোভ ও হতাশায় পড়েছেন প্রিয় শিল্পীকে সরাসরি দেখার অপেক্ষায় থাকা বাংলাদেশি ভক্তরা।
জুলাই ১১, ২০২৬
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।