এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাদবদী ময়নার মোড় ও সদরদী আসাদ মেম্বারের বাড়িতে কম্বল বিতরন করলেন বিশিষ্ট শিল্পপতি ও ময়েজ মন্জিল জমিদার বাড়ীর সন্তান ফারিয়ান ইউসুফ।
শুক্রবার সকাল ১০ টা ও ১১ টায় দুটি স্থানে প্রায় ২০০ দরিদ্র মানুষের মাছে মান সম্মত কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাকিম মিয়া দুলাৱ,মাহবুব মোল্লা, আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্লা।
এসময় ফারিয়ান ইউসুফ বলেন, আমাদের পরিবার সব সময় ফরিদপুর বাসীর পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আমরা ঢাকায় থাকলেও আপনাদের জন্য মাঝে মধ্যে ছুটে আসি। আপনারা আমার বড় চাচা সাবেক মন্ত্রী কামাল ইউসুফ, আমার পিতা সাব্বির ইউসুফ আমাদের ছেড়ে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য আমার বোন নায়াব ইউসুফের জন্য দোয়া করবেন।
অক্টোবর ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।