এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদক ব্যবসা, ডাকাতি এবং থানায় হামলা ও ভাংচুরের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রবিবার (২৯ জুন) গভীর রাতে সদরপুর উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার (৩০ জুন) দুপুরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন - মোঃ রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামাণিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), এবং শিবলী বিশ্বাস (৩৬)।
সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোতাহার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক ও থানা ভাংচুরের মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নাজমুল হাসান বলেন, “আটক ব্যক্তিরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।”
আগস্ট ২০, ২০২৫
মে ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।