এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বেরোবির প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের হয়ে রংপুর ক্যাডেট কলেজ থেকে পুনরায় প্রধান ফটকে অবস্থান করে।
এসময় মামুন নামের এক শিক্ষার্থী বলেন, আজকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি হামলার শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই মশাল মিছিলের মাধ্যমে জানাই দিতে চাই, আমরা সর্বদা কোটা বিরুদ্ধে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
আর এক শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এরই ধারাবাহিকতায় নেসকোতে স্মারকলিপি প্রদান করি। দুঃখজনকভাবে, স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, রোকন ভাই কোনোভাবেই মব ক্রিয়েট করেননি। বরং এক শ্রেণির ডিপ্লোমা সিন্ডিকেট নিজেরাই মব তৈরি করে কোটাকে বাস্তবায়নের চেষ্টা করছে।
আমাদের অবস্থান স্পষ্ট—২৪ পরবর্তী সময় আমরা কোনো কোটা ব্যবস্থা কিংবা বৈষম্যের স্থান দেখতে চাই না। আমরা দাবি জানাই, অবিলম্বে আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং ঢাকায় যে পুলিশি হামলা হয়েছে তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।
এসময় রিফাত রাফি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ একটা যৌক্তিক দাবি জানিয়ে আসছি। আমরা প্রকৌশলীরা তিন দফা দাবি বাস্তবায়নে মাঠে ছিলাম। কিন্তু আজকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর অতর্কিত পুলিশি হামলা হয়েছে। তার তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠে আছি।
আর এক শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন ছুড়ে বলেন, এই আক্রমণ দ্বারা অন্তর্বর্তী সরকার কী বোঝালো? অযোগ্যতার কাছে মাথানত করলো? অন্যায়ের কাছে মাথানত করলো? বৈষম্যের কাছে মাথানত করলো? জবাব প্রশাসন কে দিতে হবে প্রশাসন কেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করলো? যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটাই আমাদের দাবি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।