এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মোল্লাহ। দুইশ ভোটের মধ্যে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ফুটবল প্রতীকে ৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির মনজুরুল ইসলাম। সাইকেল প্রতীক নিয়ে ১৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম।
সোমবার (১৩ জানুয়ারি) ছাওলার শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক ও নির্বাচন প্রিসাইডিং অফিসার লুৎফর রহমান।
পোলিং অফিসার ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিক, যুগ্ম আহবায়ক শাহেদুর রহমান, মোবাইদুল ইসলাম, আবু সাঈদ, মাহাবুবার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আহসানুল হক, রানা সরকার, সদস্য সচিব মোকারুল ইসলাম। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন উপজেলা বিএনপি সদস্য আজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম।
জানু ১৮, ২০২৬
অক্টোবর ৮, ২০২৪
অক্টোবর ৩০, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।