এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের মিঠাপুকুরে দেশব্যাপী কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় কোটা সংস্কার চেয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ পালন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এসময় রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রংপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭-জুলাই) দুপুর সাড়ে বারোটার সময় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড এবং হাতে লেখা ব্যানার নিয়ে কোটা বিরোধী স্লোগান দেন।
সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ডাকা এই বিক্ষোভ সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে বারোটার সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা মিঠাপুকুর আন্ডার পাসের নীচে একত্রিত হয়ে স্লোগান দিতে দিতে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর গড়ের মাথা হয়ে পূনরায় মিঠাপুকুর আন্ডার পাসের নীচে এসে বিক্ষোভ করেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা বেরোবি শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পুলিশ নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে। মিঠাপুকুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা শান্তি পূর্ণ সমাবেশ করায় তাদের বাঁধা প্রদাণ করা হয়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সজাগ আছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।