এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা।
শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজন কে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুরের শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় সাড়ে ৪শ ছাটাইকৃত শ্রমিক তাদের বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জুন ২৬, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
জুন ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।