এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৭টা ২৫ মিনিটে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার মিজানুর রহমানের মালিকানাধীন ৫তলা ভবনের ৪র্থ তলার ফ্ল্যাট (৪-সি) থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সানজিদা আক্তার (২৬) ও মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা (নং-১১১, তারিখ: ২৭/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(ক) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
নভেম্বর ৮, ২০২৫
মার্চ ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।