এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল। পোশাক কারখানা ও অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক গ্রামের ঈদ আনন্দ শেষে আবারও ছুটে আসছেন কর্মস্থলে।
শুক্রবার (১৩ জুন) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা যায় যানবাহনের চাপ, ভোর থেকেই দূরপাল্লার বাস, লেগুনা, পিকআপ ও মোটরসাইকেলে করে শ্রমিকরা ফিরতে শুরু করেন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা একাই; কারও হাতে স্যুটকেস, কারও চোখে ঈদের আনন্দের রেশ আর নতুন কর্মদিবসের প্রস্তুতি।
আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা যায়, গার্মেন্টস কারখানার সামনে জড়ো হচ্ছেন পোশাক শ্রমিকরা। ছুটি শেষে কাজে যোগ দিতে প্রস্তুত সবাই। ফিরতি যাত্রায় থাকা শ্রমিক হাসান মিয়া বলেন, “গ্রামে গিয়েছিলাম মা-বাবার সঙ্গে ঈদ করতে। ছুটি শেষে আবারও কাজে ফিরলাম। শহরের কর্মব্যস্ততা এখনই শুরু হয়ে যাবে।”
স্থানীয় গণপরিবহন চালক মাসুদ জানান, “গত দুই দিন ধরে যাত্রীদের চাপ বাড়ছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাস্তায় ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী এক-দুদিনের মধ্যেই অধিকাংশ শ্রমিক ফিরবেন বলে মনে হচ্ছে।”
এদিকে, অনেক পোশাক কারখানায় ইতোমধ্যেই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বাকিগুলো এক-দুদিনের মধ্যেই খুলবে বলে জানা গেছে।
বিজিএমইএ’র এক কর্মকর্তা জানান, “আমরা প্রত্যাশা করছি, ৯০ শতাংশের বেশি শ্রমিক সময়মতো কাজে ফিরবেন। কারণ ঈদের পরে বিদেশি অর্ডার পূরণের জন্য দ্রুত কাজ শুরু করতে হবে।”
শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে শহরে ফেরা নিশ্চিত করা হলে শিল্প উৎপাদন স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। পাশাপাশি গার্মেন্টস খাতেও ফিরবে পুরোনো গতি ও ছন্দ।
অক্টোবর ২৮, ২০২৫
এপ্রিল ৩০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৩ জুন, ২০২৬
ভারত | ৩ জুন, ২০২৬
কুড়িগ্রাম | ৩ জুন, ২০২৬
জাতীয় | ৩ জুন, ২০২৬
জাতীয় | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।